loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

ঢাকায় ব্যাডমিন্টন প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন


ঢাকায় ব্যাডমিন্টন প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লুএফ) ও ব্যাডমিন্টন এশিয়ার আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় ঢাকায় শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ‘জাতীয় ব্যাডমিন্টন ট্রেনিং ক্যাম্প-২০২৪’। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক রাজধানীর পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ক্যাম্পে জুনিয়র পর্যায়ে সাত জেলার আটজন বালক ও সাতজন বালিকাসহ মোট ১৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সহ-সভাপতি জিয়াউল হক ও  সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...