loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

বাণিজ্যিক সিনেমায় সাবা


বাণিজ্যিক সিনেমায় সাবা

এই প্রথমবারের মতো সম্পূর্ণ বাণিজ্যিক ঘরানার সিনেমায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী সোহানা সাবা। চলচ্চিত্রটির নাম ‘আব্বাস ওটু’। কয়েক মাস আগে সিনেমাটির ঘোষণা দেন সাইফ চন্দন, তখন অবশ্য নাম ছিল ‘আব্বাস’। কিন্তু জানাননি কারা থাকছেন নায়ক-নায়িকা হিসেবে। এবার সোহানা সাবা নিজেই জানালেন, তিনিই হচ্ছেন নায়িকা। তার বিপরীতে আছেন নিরব। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জানা গেছে, লাইভ টেকনোলজিসের ব্যানারে নির্মিতব্য ছবিটির স্ক্রিপ্ট লিখেছেন জসিম উদ্দিন। ‘আব্বাস’-এর গল্প প্রসঙ্গে সাইফ বলেন, ‘আব্বাস নামের একটি ছেলের জীবন যাপন ও প্রেম-ভালোবাসার গল্প নিয়ে ছবিটির গল্প গড়ে উঠেছে। বাংলাদেশের পুরান ঢাকা, চাঁদপুর এবং মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে।’

Loading...