loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

মার্কিন গায়িকা সিসি হিউস্টন আর নেই


মার্কিন গায়িকা সিসি হিউস্টন আর নেই

প্রয়াত হুইটনি হিউস্টনের মা গ্র্যামি বিজয়ী গায়িকা সিসি হিউস্টন ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তাঁর পুত্রবধূর উদ্ধৃতি দিয়ে সোমবার (৭ অক্টোবর) নিউইয়র্ক থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর জানায়। প্যাট হিউস্টন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আজ ভারাক্রান্ত হৃদয়ে আমার প্রিয় রানী সিসি হিউস্টনের মৃত্যু ঘোষণা করছি! অনুগ্রহ করে হিউস্টন পরিবারকে আপনাদের প্রার্থনায় রাখুন।’

তিনি ছিলেন গায়ক ডিওন ওয়ারউইক এবং ডি ডি ওয়ারউইকের খালা এবং বিখ্যাত অপেরা গায়ক লিওনটাইন প্রাইসের চাচাতো বোন।

একজন জনপ্রিয় গায়ক সিসি হিউস্টন বিভিন্ন ধারায় শত শত গান রেকর্ড করেছেন। তাঁর কণ্ঠে জিমি হেনড্রিক্স থেকে বিয়ন্স পর্যন্ত তারকাদের গান রয়েছে।

তিনি একজন একক গসপেল শিল্পী হিসেবে ১৯৯০-এর দশকের শেষের দিকে "ফেস টু ফেস" এবং "হি লিডেথ মি" অ্যালবামের জন্য দুই বার গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেন।

Loading...