loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

কন্ঠশিল্পী মনি কিশোর আর নেই


কন্ঠশিল্পী মনি কিশোর আর নেই

বাংলাদেশের কন্ঠশিল্পী মনি কিশোর আর নেই। রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রোববার রামপুরা থানার পক্ষ থেকে এই তথ্যের সত্যতা গণমাধ্যমের কাছে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, মনি ওই বাসায় একা থাকতেন। বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাড়িওয়ালা ভাড়া নিতে গিয়ে অনেকবার কলিংবেল বাজিয়ে সাড়া পাননি। এছাড়া, ভেতর থেকে দুর্গন্ধ এলে তাঁর সন্দেহ হয়।তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। সেখান থেকে রামপুরা থানায় জানানো হলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ধারণা করছে, কয়েক দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

মনি কিশোর ‘কি ছিলে আমার বলো না তুমি', ‘‘ফুল ঝরে তারা ঝরে’, ‘বলো ভালোবাসি’, ‘আমি ঘরের খোঁজে’সহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

Loading...