loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

তামিমের হার্টে রিং পরানো হয়েছে


তামিমের হার্টে রিং পরানো হয়েছে

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বাংলাদেশের ব্যাটার তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। তিনি বর্তমানে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে রয়েছেন।

তামিম সোমবার (২৪ মার্চ) সাভারের বিকেএসপি’র তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর ম্যাচ শুরুর আগে বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাঁকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, তামিমের দুইবার হার্ট অ্যাটাক হয়েছে। 

এদিন ডিপিএল-এ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় তামিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে তামিম মোহামেডানের অধিনায়ক হিসেবে টসও করেছিলেন।

সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র বোর্ড সভা ছিল। তামিমের অসুস্থতায় সভা স্থগিত করা হয়েছে। 

Loading...