loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

প্রধান উপদেষ্টাকে কাতারের সশস্ত্রবাহিনীর গার্ড অফ অনার প্রদান


প্রধান উপদেষ্টাকে কাতারের সশস্ত্রবাহিনীর গার্ড অফ অনার প্রদান

কাতারের সশস্ত্রবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করেছে। কাতারের সশস্ত্রবাহিনীর একটি চৌকস দল বুধবার (২৩ এপ্রিল) আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে রাজধানী দোহায় কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল-থানির সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার-প্রধানের সাক্ষাতের আগে তাঁকে এই গার্ড অফ অনার প্রদান করে।

বৈঠককালে, প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, দুই দেশের সশস্ত্রবাহিনী এবং জাতির মধ্যে সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে উভয় দেশই পেশাদারভাবে উপকৃত হবে।

তিনি আশ্বাস দেন যে, বাংলাদেশ সশস্ত্রবাহিনী গত তিন দশকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম থেকে অর্জন করা তাঁদের বিশাল অভিজ্ঞতা কাতারের সশস্ত্রবাহিনীর কল্যাণে কাজে লাগাবে।

Loading...