loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

গায়িকা ফারিণের অভিষেক তাহসানের সঙ্গে


গায়িকা ফারিণের অভিষেক তাহসানের সঙ্গে

তাসনিয়া ফারিণ সম্প্রতি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য তাহসানের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। ২ মার্চ গানটির চিত্র ধারণ হয়েছে। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

ফারিণ ছোটবেলা থেকেই গান করতেন; কলেজে পড়া পর্যন্ত নজরুলসংগীত শিখেছেন। 

তাহসান ‘অভিমান আমার’ অ্যালবাম প্রকাশের প্রায় ছয় বছর পরে নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন। চলতি বছরের মাঝামাঝিতে এটি প্রকাশ করা হতে পারে। এরই মধ্যে ছয়-সাতটি গানের কম্পোজিশন শেষ হয়েছে অ্যালবামটির। তিনি প্রায় দুই বছর কোনো নাটকে কাজ করেননি। তবে তিনি জানিয়েছেন, আগামী মাসে একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু হতে পারে।

তাহসান ও ফারিণের দ্বৈত কণ্ঠে গাওয়া গানটি আগামী ঈদ-উল-ফিতরের অনুষ্ঠানমালায় ‘ইত্যাদি’তে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

Loading...