loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

পরীমনির ‘রঙিলা কিতাব’-এর ট্রেইলার প্রকাশিত


পরীমনির ‘রঙিলা কিতাব’-এর ট্রেইলার প্রকাশিত

চিত্রনায়িকা পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ আগামী ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পাবে। সিরিজটির ট্রেলার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় জমজমাট এক আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে।

কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে নির্মিত এই সিরিজটিতে সুপ্তি চরিত্রে অভিনয় করছেন পরী। এতে তাঁর বিপরীতে প্রদীপ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান। নির্মাতা অনম বিশ্বাস সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন। সিরিজের চিত্রনাট্য যৌথভাবে  লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন। 

একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তাড়া করে বেড়ায় তাঁদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে তাঁর প্রাণপ্রিয় স্বামীর সাথে – এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’।

Loading...