loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

ঢাকায় নজরুলের শ্যামাসঙ্গীতের অনুষ্ঠান


ঢাকায় নজরুলের শ্যামাসঙ্গীতের অনুষ্ঠান

ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) কর্তৃক ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে কাজী নজরুল ইসলামের শ্যামাসঙ্গীতের একটি সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে নজরুলের কবিতা পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী টিটো মুন্সী এবং নজরুলের শ্যামাসঙ্গীতের নির্বাচিত গান পরিবেশন করেন মৃদুলা সমাদ্দার ও বিজন চন্দ্র মিস্ত্রি।

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারত ও বাংলাদেশে সমানভাবে জনপ্রিয়। নজরুল মা কালীকে নিয়ে শতাধিক ভক্তিমূলক গান রচনা করেছেন, যেগুলোকে শ্যামাসঙ্গীত বলা হয়।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা তাঁর বক্তব্যে বলেন, কবি নজরুলের সৃষ্টিকর্ম ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য এবং এটি আমাদেরকে এই দুই দেশের মানুষে-মানুষে ঘনিষ্ঠ সম্পর্ক ও সাংস্কৃতিক সংযোগ বিনির্মাণ করার একটি অনন্য প্ল্যাটফর্ম প্রদান করে।

অনুষ্ঠানটিতে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading...