loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

সবার আগে বাংলাদেশ’ আয়োজিত বিজয় দিবস কনসার্টের প্রস্তুতি সভা


সবার আগে বাংলাদেশ’ আয়োজিত বিজয় দিবস কনসার্টের প্রস্তুতি সভা

‘সবার আগে বাংলাদেশ’ সংগঠন ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ সর্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট আয়োজন করেছে।

মহান বিজয় দিবসের এই কনসার্ট সফল করার লক্ষ্যে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এভিনিউয়ের উদয় টাওয়ারে ‘বিএনপি মিডিয়া সেল’ আয়োজিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ‘সবার আগে বাংলাদেশ’র আহ্বায়ক ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মুনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির।

এছাড়া বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি,সাংবাদিক এহসান মাহমুদ প্রমুখ এ-সময় উপস্থিত ছিলেন।

Loading...