loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক প্রকাশিত


শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক প্রকাশিত

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছিল গত অক্টোবরে। সিনেমাটির বেশিরভাগ শুটিং দেশের বাইরে হয়েছে। ২০২৫ সালের পবিত্র ঈদ-উল-ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার ফাস্টলুক মোশন পোস্টার প্রকাশিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে বুধবার (১৮ ডিসেম্বর) এক অনুষ্ঠানে পোস্টারটি প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে শাকিব খান বলেন, আমাদের সিনেমা এখন বিশ্বের সব মহাদেশে মুক্তি পায়। ‘বরবাদ’ অনেক লার্জ স্কেলে মুক্তি পাবে। সেদিন আর বেশি দূরে নয় – যখন আমাদের ছবি ১০০-২০০ কোটির ক্লাবেও যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, শবনম ফারিয়া, প্রার্থনা ফারদিন দিঘীসহ অনেকেই।

শাকিব খান ছাড়া ‘বরবাদ’ সিনেমায় আরও অভিনয় করেছেন – ইধিকা পল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ প্রমুখ। এছাড়া, এই ছবির একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

Loading...