loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

নির্বাচন কমিশন কোনো দলের পক্ষে-বিপক্ষে দাঁড়াতে চায়-না


নির্বাচন কমিশন কোনো দলের পক্ষে-বিপক্ষে দাঁড়াতে চায়-না

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না। তিনি বলেন, ‘আমরা কমিশনে যাঁরা আছি – আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই-না। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই-না; আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদের সাহায্য করবেন।’ সিইসি রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন – রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি)’র বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ-কথা বলেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে নির্বাচন কমিশনের বদনাম হয়েছে – উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয়। এটা কেন হলো? ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণও বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো – পলিটিক্যাল কন্ট্রোল অফ দি ইলেকশন কমিশন।’

তিনি আরও বলেন, ‘এটি আমার কাছে মনে হয়েছে সবচাইতে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া; এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ।’

তিনি নির্বাচন কমিশনের ওপর রাজনীতিবিদদের প্রভাব বিস্তার বন্ধ করতে হবে – উল্লেখ করে বলেন, ‘রাজনীতিবিদদের ‘ইনফ্লুয়েন্স অন দি ইলেকশন কমিশন’ যদি বন্ধ করা না-যায়, তবে আবার সেই পুরোনো জিনিস রিপিট হবে বলে আমি মনে করি।’

আরএফইডি সভাপতি ইকরামুল হক সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে চার জন নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।

Loading...