loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হবে: আসিফ


তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হবে: আসিফ

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশ পুনর্গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তাঁদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত দেশে পরিণত হবে। উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ-কথা বলেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে। সেটা সফল করার ক্ষেত্রেও তরুণদের ভূমিকা রাখতে হবে। তিনি অন্তর্বর্তী সরকার সুস্থ ডেমোক্রেটিক ট্রানজিশনের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তা সফল করতে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে। তারুণ্যের শক্তিকে পুনর্জাগরিত করতে দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন করা হচ্ছে। স্টেকহোল্ডারদের সাথে নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Loading...