loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই


তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই

বাংলাদেশি অভিনেতা শাহবাজ সানী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শাহবাজের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন।

এই অভিনেতার মৃত্যুতে বাংলাদেশের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শাহবাজ সানী নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন। তিনি অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেন এবং সেইসাথে অর্জন করেন নির্মাতাদের আস্থা। তিনি মূলত চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন।

২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে তাঁকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। নাটকটি প্রচারের পরে তিনি দর্শকমহলে প্রশংসা পান এই তরুণ অভিনেতা। এই নাটকটি তাঁকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয়। এছাড়াও তাঁর অভিনীত দর্শক-প্রশংসিত অন্যান্য নাটকের মধ্যে রয়েছে – ‘চরের মাস্টার, ‘বিফলে মূল্য ফেরত’, ‘মহব্বত’ ইত্যাদি।

Loading...