loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

পাঠ্যপুস্তক বিতরণ ৯৭ শতাংশ সম্পন্ন


পাঠ্যপুস্তক বিতরণ ৯৭ শতাংশ সম্পন্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ৩৮ কোটি পাঠ্যপুস্তকের মধ্যে ৯৭ শতাংশ বিতরণ সম্পন্ন হয়েছে। মার্চের মধ্যে বাকি পাঠ্যপুস্তক বিতরণ সম্ভব হবে। তিনি সোমবার (১০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে এ-তথ্য জানান। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

উপ-প্রেস সচিব বলেন, এই বছর পাঠ্যপুস্তক বিতরণ কিছুটা বিলম্বিত হয়েছে। বিভিন্ন পর্যায়ে ৩৯ কোটি ৬০ লাখ পাঠ্যবই বিতরণ করার কথা ছিল। এর মধ্যে ৩৮ কোটি ২৯ লাখ ৬১ হাজার কপি ছাপানো হয়েছে। ছাপানো বই মোট বইয়ের ৯৭.২ শতাংশ। এসব বই ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। এখনও এক কোটি পাঁচ হাজার বই ছাপানো সম্ভব হয়নি।

আজাদ মজুমদার বলেন, সরকার মনে করছে – আগামী এক সপ্তাহের মধ্যে এসব বই ছাপানো এবং বিতরণ করা সম্ভব হবে। মার্চের মাঝামাঝি সময়ে ছাপানো এবং বিতরণ সম্পন্ন হবে।

তিনি জানান, মঙ্গলবার থেকে আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপানোর প্রক্রিয়া শুরু হবে।

Loading...