loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা


বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা

বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে, সুইডিশ কোম্পানি নিলর্ন-এর বাংলাদেশ ইউনিট – নিলর্ন বাংলাদেশ লিমিটেড সেখানে একটি কারখানা স্থাপনের জন্য বিএসইজেড কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। নিলর্ন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম এবং বিএসইজেড-এর ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২৫ এর প্রথম দিনেই বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।

চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২৫ সোমবার থেকে শুরু হয়েছে। সম্মেলনের লক্ষ্য – দেশের ক্রমবর্ধমান বিনিয়োগের দৃশ্যপট তুলে ধরা, যা রূপান্তরমূলক সুযোগ এবং নজিরবিহীন প্রবৃদ্ধির জন্য প্রস্তুত।

বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান তানভীর আলী মূল বক্তব্য রাখেন।

সেশনে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও সাদিয়া হকের সঞ্চালনায় একটি উচ্চ পর্যায়ের প্লেনারি অনুষ্ঠিত হয়, যেখানে প্যানেলিস্টদের মধ্যে ছিলেন – বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, আইসিটি বিভাগের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. এনসুর, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, এবং আইসিটি বিভাগের সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শিশ হায়দার চৌধুরী।

Loading...