loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

ভুটানে বাংলাদেশের আরও পাঁচজন নারী ফুটবলার


ভুটানে বাংলাদেশের আরও পাঁচজন নারী ফুটবলার

বাংলাদেশের চারজন নারী ফুটবলার গত ৬ এপ্রিল ভুটান ন্যাশনাল উইমেন্স লিগে পারো এফসি’র পক্ষে খেলার উদ্দেশ্যে ভুটান গেছেন। আরও পাঁচজন নারী ফুটবলার রোববার (১৩ এপ্রিল) সকালে ভুটানের রাজধানীর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। এই ফুটবলাররা হলেন – মাসুরা পারভিন, রুপনা চাকমা, সানজিদা আখতার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। মাসুরা ও রুপনা খেলবেন থিম্পু সিটি এফসির হয়ে; সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার খেলবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

আক্রমণভাগের খেলোয়াড় কৃষ্ণা রাণী সরকারকেও দলে ভিড়িয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেড, তবে দলটির পক্ষ থেকে তখনাো পর্যন্ত তাঁর ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে না-পারায় তিনি বাকিদের সঙ্গে যেতে পারেননি।

এর আগে, ৬ এপ্রিল যেদিন জাতীয় নারী দলের প্রধান কোচ পিটার বাটলার ছুটি শেষে দেশে ফিরে অনুশীলন ক্যাম্প শুরু করেন। সেদিন ভুটানে গিয়েছিলেন – সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

ভুটানের নারী ফুটবল লিগ শুরু হওয়ার কথা ২৫ এপ্রিল, যা চলবে টানা চার মাস।

Loading...