loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

প্রধান উপদেষ্টা রোম ছেড়েছেন


প্রধান উপদেষ্টা রোম ছেড়েছেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকার উদ্দেশে ইতালির রোম ছেড়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জাতীয় বার্তা সংস্থা – বাসসকে জানান, রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টা রোম ত্যাগ করেন।

এর আগে, শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন।

গত শুক্রবার প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে গিয়েছিলেন।

Loading...